| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাছ ব্যবসায়ী বাবু হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২০:২৬:৪০:অপরাহ্ন  |  ৬৭৪ বার পঠিত
মাছ ব্যবসায়ী বাবু হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর গুচ্ছগ্রামের আলোচিত মাছ ব্যবসায়ী বাবু সিকদার হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, হৃদয় সরদার ওরফে মধু নগরীর কোতোয়ালী থানার ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকায় তার চাচা আরিফ সরদারের বাড়িতে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় মাছ ব্যবসায়ী বাবু সিকদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত হৃদয় সরদার এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিল কাউনিয়া থানা পুলিশ।

সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার জানান, বাবু সিকদার হত্যাকাণ্ডের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় প্রধান আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া হৃদয় সরদার ওরফে মধুকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪