| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদকে সামনে রেখে দাগনভূঞায় আইনশৃঙ্খলা ও পশুর হাট নিয়ে সভা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:১৩:২১:অপরাহ্ন  |  ৩০৯ বার পঠিত
ঈদকে সামনে রেখে দাগনভূঞায় আইনশৃঙ্খলা ও পশুর হাট নিয়ে সভা

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় পবিত্র ঈদুল আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাফাজ্জল হোসেন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরো।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পশুর হাটের ইজারাদাররা সভায় অংশ নেন।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতকরণ, জাল নোট প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদের দিন দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪