| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে যুবকের লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২১:২২:০৮:অপরাহ্ন  |  ৪১৯ বার পঠিত
নাটোরের লালপুরে যুবকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে মাঠের মধ্য থেকে সজিব কর্মকার (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পিছনে একটি ফাঁকা মাঠের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজিব কর্মকার উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি নর্থবেঙ্গল সুগার মিল হাইস্কুলের পিছনে ফাঁকা মাঠের ভেতরে একটি লাশ পড়ে থাকতে  দেখে  লালপুর থানা পুলিশকে জানায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪