| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী উদ্ধার, ড্রেজার জব্দ'সহ আটক—৫

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ০২:৩৪:৫৭:পূর্বাহ্ন  |  ১৪৮ বার পঠিত
যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী উদ্ধার, ড্রেজার জব্দ'সহ আটক—৫

মানিকগঞ্জ প্রতিনিধি: ‎মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে কোস্টগার্ড,নৌপুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ১১০০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। পাশাপাশি ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার মেশিন জব্দ সহ ৫ জনকে আটক করে, মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎‎আজ সকাল ১১টা বিকেল ৫টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবালয় উপজেলার বড় আনুলিয়া ও পদ্মা নদীর তেওতায় এলাকায়  এঅভিযান পরিচালিত হয়। 

‎‎আটকৃত'রা হলেন, ঢাকার ধামরাই এলাকার আব্দুল আলীর পুত্র ইসরাফিল (৪৫), মানিকগঞ্জের হরিরামপুর এলাকার আব্দুস সামাদের পুত্র মো. আরিফ (৪০), তরা এলাকার মৃত গোর কুন্ডু এর পুত্র সুভাষ কুন্ডু (৬৯), ভোলার বোরহানউদ্দিন থানা এলাকার মৃত হানিফের পুত্র ইব্রাহিম খলিল (৩২), মানিকগঞ্জের আলোকদিয়ার মৃত হাবিবের পুত্র ইসমাঈল (৫৭)।

‎‎অভিযানে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার এর নেতৃত্ব যৌথভাবে অংশ নেয়, বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টোন পাটুরিয়া কন্টিজেন্ট কমান্ডার,পাটুরিয়া নৌথানার অফিসার ফোর্স, উপজেলা মৎস্য অফিসার ও আনসার সদস্যরা।

রিপোর্টার্স/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪