| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে ডিসির সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:০১:৩০:অপরাহ্ন  |  ১১১১ বার পঠিত
জয়পুরহাটে নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে ডিসির সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ-এ এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি, স্মার্ট কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ কর্মসূচি বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস।

জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল মামুন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সালেকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ এবং ভারপ্রাপ্ত বন কর্মকর্তা কামরুল ইসলাম।

এ সময় জয়পুরহাট জেলা প্রেসক্লাব-এর সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান ও আবু রায়হানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জয়পুরহাট জেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সম্ভাব্য ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ৫৮৩টি ফ্যামিলি কার্ডের জরিপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৪৩ জন কার্ড পেয়েছেন এবং তারা আড়াই হাজার টাকা করে ভাতা পাচ্ছেন।

এছাড়া জেলায় প্রায় ২১ কিলোমিটার এলাকার ৯টি খাল খননের কাজ শুরু হয়েছে। প্রতিবছর ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চাহিদাপত্র পাঠানো হয়েছে। নারীদের জন্য গাড়ি কর্মসূচিও প্রক্রিয়াধীন রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, স্মার্ট কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, কৃষিঋণ, ডিজিটাল সেবা ও ভর্তুকি সুবিধা পাবেন। পাশাপাশি জেলার ৫টি ব্যাংকের ৪ হাজার ১২৬ জন কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকার কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪