| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:১৪:১৩:অপরাহ্ন  |  ৯৭৮ বার পঠিত
হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২০ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে আরও একজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৫৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে দেশে মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৪১ হাজার ১২০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪