| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৮:৩৫:১২:অপরাহ্ন  |  ৯৮৮ বার পঠিত
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাঁচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করেছে বিজিবি।

বুধবার (২০ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সকাল আনুমানিক ১১টার দিকে রিভারঘাট পোস্টের হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল কাঁচালং বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে বাজার এলাকা থেকে মালিকবিহীন প্রায় ৯৯ দশমিক ৭০ ঘনফুট অবৈধ চোরাচালানী সেগুন কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালান কার্যক্রম পরিচালনার চেষ্টা করলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪