| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে মসজিদ-মাদ্রাসা উন্নয়নে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৮:৫৩:৪৫:অপরাহ্ন  |  ৭৫৭ বার পঠিত
কুড়িগ্রামে মসজিদ-মাদ্রাসা উন্নয়নে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ-এর উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কক্ষে এ চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

চলতি অর্থবছরে এডিবি ও রাজস্ব খাতের অর্থায়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয় বলে জানা গেছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেক গ্রহণ করেন মন্ডলপাড়া দাখিল মাদ্রাসা এবং নুর হুদা জামে মসজিদ-এর কমিটির নেতৃবৃন্দ। চেক গ্রহণ শেষে তারা জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

জেলা পরিষদ প্রশাসক বলেন, সরকার কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে কাজ করছে এবং সীমিত সম্পদের মধ্যেও উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪