| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২১:৪৪:০৯:অপরাহ্ন  |  ৮৫৩ বার পঠিত
ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক: ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

বুধবার (২০ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

স্বাগত বক্তব্যে বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সঞ্জয় কুমার সরকার বলেন, শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক ও নির্ভরযোগ্য পরিমাপ নিশ্চিত করতে প্রতিবছর বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে খাদ্যে ভেজাল ও অনলাইনে নিম্নমানের পণ্য বিক্রি উদ্বেগজনকভাবে বেড়েছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অনলাইনে বিভিন্ন সুপার ফুড ও প্রসাধনী পণ্য নামে-বেনামে বিক্রি হচ্ছে, যা মানুষের স্বাস্থ্য ও ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। আস্থা তৈরি হলে বাজার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিদা বেগম, ড. মো. আনিছুর রহমান মজুমদার, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মনসুর আলম (চন্দন)সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪