| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৬:০৩:০২:অপরাহ্ন  |  ৯৩১২৪৩ বার পঠিত
বিশ্ব সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে একের পর এক ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিলেটে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের দাপুটে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে সিরিজের প্রথম টেস্টেও জয় পেয়েছিল টাইগাররা। ফলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষের কাছে টানা দ্বিতীয়বার সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় পড়েছে পাকিস্তান। একই সঙ্গে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাই করল বাংলাদেশ।

বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাকিস্তানের হারে হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ওয়াসিম আকরাম লেখেন, বাংলাদেশের কাছে পাকিস্তানের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হওয়া সত্যিই হতাশাজনক। তবে বিজয়ী দল পূর্ণ প্রশংসা ও কৃতিত্ব পাওয়ার যোগ্য, কারণ তারা নিখুঁত ক্রিকেট খেলেছে।


তিনি আরও বলেন, একসময় বাংলাদেশের উইকেট ধীরগতির ও অতিরিক্ত স্পিন সহায়ক ছিল। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের উদীয়মান পেসারদের সাহায্য করছে। গতি দিয়েই পাকিস্তানকে ছাপিয়ে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রগতিরও প্রশংসা করেন এই কিংবদন্তি পেসার। তার ভাষ্য, বাংলাদেশ এখন এই ফরম্যাটে বিশ্বের যেকোনো সেরা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পুরোপুরি প্রস্তুত।

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ ওয়াসিম আকরাম। তিনি লেখেন, নাহিদ রানা অসাধারণ প্রতিভা। তার বোলিং দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা। অভিনন্দন বাংলাদেশ।

এই ঐতিহাসিক সিরিজ জয়ের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেল বাংলাদেশ। বিশেষ করে পেস আক্রমণে ধারাবাহিক উন্নতি ভবিষ্যতের জন্য বড় আশার বার্তা হয়ে দেখা দিচ্ছে টাইগারদের জন্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪