| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ০৮:১৭:২৬:পূর্বাহ্ন  |  ৯৫৮৪০২ বার পঠিত
আজ ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান  আসিম মুনির আজ বৃহস্পতিবার (২১ মে) তেহরান সফরে যাচ্ছেন।  ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর হচ্ছে।

এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার (২০ মে) তেহরানে পৌঁছান।  এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে এটি তার দ্বিতীয় ইরান সফর। 

ইসলামাবাদ এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি বা সমঝোতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪