| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃণমূলে আইনি সেবা পৌঁছাতে গ্রাম আদালতের গুরুত্বারোপ

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৬:০০:০৭:অপরাহ্ন  |  ৪৮২৭৪ বার পঠিত
তৃণমূলে আইনি সেবা পৌঁছাতে গ্রাম আদালতের গুরুত্বারোপ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিদুল আলম।

এসময় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের দাগনভূঞা উপজেলা কো-অর্ডিনেটর মোহাম্মদ আমজাদ হোসেন স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও সুফল তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আজিজ উল্যাহ

কর্মশালায় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির মাধ্যমে সময় ও ব্যয় কমানোর ক্ষেত্রেও গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে।

তারা গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি এবং এর সেবাগুলো সহজলভ্য করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪