| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৬:২৬:০৬:অপরাহ্ন  |  ৪৭১১১ বার পঠিত
শেরপুরে রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি: ২য় শ্রেণীর শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রতিবাদ ও খুনীদের দ্রুত বিচারের দাবিতে  শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে)দুপুরে জেলা শহরের খরমপুর মোড়ে সেচ্ছাসেবক সংগঠন ‘আজকের তারুণ্য’ আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা। 

মানববন্ধনে আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, এলাকাবাসীর পক্ষে কাজী মাসুম প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, রামিসার খুনি সোহেল যেহেতু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন অতএব সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকায় জিরো পয়েন্টে ফাঁসি কার্যক্রম মধ্য দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। বক্তারা পুলিশ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার প্রধান ও পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। 

উল্লেখ্যে, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন, ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না।’ তাই আমরা মনে করি রাষ্ট্রকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রে অপরাধীদের, দর্শকদের বিচার হয় এবং আগামীতে আর একটি রামিসাও যেন নৃশংসতার স্বীকার না হয় সেজন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪