| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৮:৩৫:৪২:অপরাহ্ন  |  ৪৭৬০৮ বার পঠিত
লক্ষ্মীপুরে প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দুটি প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সনদধারী টেকনিশিয়ানের স্বল্পতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা প্রতিষ্ঠান দুটিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, হাসপাতাল দুটির কোনোটিরই লাইসেন্স হালনাগাদ নেই এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সরকার আপসহীন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪