| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৯:৩৩:৩৪:অপরাহ্ন  |  ৬৫৭৬১ বার পঠিত
মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স

স্টাফ রিপোর্টার: ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যেকোনো হামে আক্রান্ত রোগীকে ১০০টাকায় বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাস​পাতাল। এছাড়াও গণস্বাস্থ্য নগর হাস​পাতাল হামরোগীর চিকিৎসায় আইসোলেশন ইউনিট চালু রয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) গণস্বাস্থ্য নগর হাস​পাতাল থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়য়।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাম (Measles) রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন) নগরবাসিদের হামের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ধানমন্ডিস্থ ‘গণস্বাস্থ্য নগর হাস​পাতাল আইসোলেশন ইউনিট’ চালু আছে।

এছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনের অভ্যন্তরে যেকোনো হামে আক্রান্ত রোগীকে আনা-নেওয়ার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্স ফি মাত্র ১০০ টাকা (একশত টাকা)।

সেবার নেয়ার জন্য হাসপাতাল: ০১৯৫৮২৭৭৮০০, আল-আমিন (অ্যাম্বুলেন্স ড্রাইভার): ০১৩১৭৮৩৪৭৫ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে হাসপাতালটির পক্ষ থেকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪