| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসার বাসায় যেতে পারেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২১:১১:৩২:অপরাহ্ন  |  ২৭৮ বার পঠিত
রামিসার বাসায় যেতে পারেন প্রধানমন্ত্রী

রিপোর্টার্স ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসার বাসায় যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রামিসার পরিবারকে সান্ত্বনা দিতে তিনি তার বাসায় যেতে পারেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট এক সূত্র জানায়, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানাতে তিনি পল্লবীতে তার বাসায় যেতে পারেন।  

এর আগে, গত মঙ্গলবার সকালে পল্লবীর এক বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছেন। 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪