| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ২৩:২৪:৫১:অপরাহ্ন  |  ২৪২ বার পঠিত
ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সড়কে হঠাৎ ছাগল চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের চাটিপাড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন (৩৮) উপজেলার দশকিয়া ইউনিয়নের দোগাঙ্গী পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। আহত শাহ আলম (৩৮) ধনবাড়ী উপজেলার কাকনিআটা গ্রামের ওসমান গণির ছেলে। তারা দু’জনই পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্বপন কুমার দে জানান, এলেঙ্গা থেকে কালিহাতী সদরের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি ছাগল সড়ক পার হওয়ার চেষ্টা করে। প্রাণীটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই আরোহী।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শাহ আলমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার এসআই ফয়সাল জানান, নিহতের ভাতিজা কালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪