| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান কারারক্ষীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০০:৫০:২৮:পূর্বাহ্ন  |  ৩৮৯ বার পঠিত
কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান কারারক্ষীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জে একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

নিহতের সহকর্মী কারারক্ষী মো. আরমান বলেন, কেরানীগঞ্জে দ্রুতগামী এক গাড়ির ধাক্কায় গোলাম মোস্তফা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪