বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের বাসিন্দা ও জামালগঞ্জ আঞ্চলিক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর মোরশেদ আর নেই।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলমগীর মোরশেদ পেশাগত জীবনে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাঁপাডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মফিজ উদ্দীনের ছেলে।
তার মৃত্যুতে জামালগঞ্জ আঞ্চলিক শাখা ছাত্রদল, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/বাবি