| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ যাত্রার আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৩:০৪:২২:পূর্বাহ্ন  |  ৯৫ বার পঠিত
বিশ্বকাপ যাত্রার আগে নারী ক্রিকেট দলকে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক: আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এই আসরে অংশ নিতে যুক্তরাজ্য সফরে যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপ যাত্রার আগে বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় বাংলাদেশ নারী দলের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করে ব্রিটিশ হাইকমিশন। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক-এর আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে দলের সাম্প্রতিক সাফল্য উদযাপন করা হয়। একইসঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া নারী ক্রিকেটারদের শুভকামনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদস্য, রাজনীতিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারাহ কুক বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ—উভয় দেশেই ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এটি দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে তারা যখন লড়াই করবে, তখন তাদের সমর্থন জোগাতে আমরা অপেক্ষায় আছি।

এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্পর্ক এবং খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়নে দুই দেশের যৌথ অঙ্গীকারের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন।

২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মর্যাদাপূর্ণ শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বের শীর্ষ দলগুলো অংশ নেবে। ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডও অংশ নিচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪