| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১০:৫৪:১৩:পূর্বাহ্ন  |  ৪৪৪৯৮ বার পঠিত
সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।  শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

সানার প্রতিবেদনে বলা হয়, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলাগুলো মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।

সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪