| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, মাদক জব্দ

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৮:৩৭:৩০:পূর্বাহ্ন  |  ৫৮৫২৫৩ বার পঠিত
দৌলতদিয়ায়  ৫ মাদক ব্যবসায়ী আটক, মাদক জব্দ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী ও পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

গত ২০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে ২১ মে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি নিয়মিত মামলা দায়ের এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সুমি আক্তারকে ১ মাস, মো. হাসেম আলী ফকিরকে ২ মাস, মো. আরিফুজ্জামানকে ২ মাস এবং মো. শাওনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।

পৃথক আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইনসহ মো. সাগর শেখ (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪