| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১৫:৪৮:০৪:অপরাহ্ন  |  ৪৪৩১৯ বার পঠিত
দাগনভূঞায় আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ফেনীর দাগনভূঞা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান এ উপহার সামগ্রী বিতরণ করেন।

তিনি জানান, সারাদেশের ন্যায় দাগনভূঞা উপজেলায় ৪৯ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যার মাঝে এ উপহার বিতরণ করা হয়।

উপহারের প্রতিটি প্যাকেটে পোলাও চাল, প্যাকেট সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডুলস, সয়াবিন তেল ও চিনি ছিল।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উপলক্ষে সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপহার পেয়ে সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা তৃণমূল পর্যায়ে জননিরাপত্তা, আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ ধরনের উদ্যোগ সদস্যদের দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ করবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪