| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাঁচ বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া, স্বপ্ন দেখছেন আশরাফুল

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ২২:৫২:৪৩:অপরাহ্ন  |  ৬৪৩ বার পঠিত
পাঁচ বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া, স্বপ্ন দেখছেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আপাতত সংক্ষিপ্ত বিরতিতে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঈদের ছুটির পরই আবার ব্যস্ত সূচিতে ফিরতে হবে তাদের। সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

আসন্ন সিরিজকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সবসময়ই চ্যালেঞ্জিং হলেও নিজেদের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে।

স্মৃতিচারণ করে আশরাফুল বলেন, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আর কোনো জয় আসেনি। যদিও দুই দলের মধ্যে খুব বেশি ম্যাচও হয়নি।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্যই কঠিন হবে। আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপর আর কখনোই জেতা হয়নি। খুব বেশি ম্যাচও খেলিনি। আমি যখন অধিনায়ক ছিলাম, তখন একবার খুব কাছাকাছি গিয়েছিলাম।’

২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের একটি ম্যাচের কথাও স্মরণ করেন সাবেক এই অধিনায়ক। ডারউইনে সেই ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করলেও শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি।

আশরাফুল বলেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম। ওই ম্যাচে তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো খেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারিনি। আমার মনে হয়, ওই ম্যাচটাই ছিল জয়ের সবচেয়ে কাছাকাছি পৌঁছানোর সুযোগ।’

সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজে হারের স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় পাঁচ বছর পর আবারও বাংলাদেশে খেলতে আসছে দলটি। এবারও স্বাগতিকদের ভালো সম্ভাবনা দেখছেন আশরাফুল।

তিনি বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে। যদিও বাংলাদেশে আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে তারা ভালো প্রস্তুতি নিয়ে আসবে।’

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪