| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০১:০৯:১৪:পূর্বাহ্ন  |  ২৯৮ বার পঠিত
শিশুধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছে।

শহরের আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন পেশায় একজন রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের ভাষ্য, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত সপ্তাহে মা কাজে যাওয়ার পর ঘরে একা থাকার সুযোগে সৎ বাবা লিটন শিশুটিকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়।

পরিবারের দাবি, গত ১৮ মে অভিযুক্ত আবারও শিশুটিকে কুপ্রস্তাব দিলে সে দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে পুরো ঘটনা খুলে বলে।

শিশুটির মা অভিযোগ করেন, অভিযুক্ত লিটন মাদকাসক্ত। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ কারণে শিশুটিকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক রায়হানুল আলম জানান, শিশুটিকে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেয়। অভিযুক্ত সৎ বাবা লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪