আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) কলকাতার রাজারহাট নিউটাউনের একটি পাঁচতারকা হোটেলে দুই দেশের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
এর আগে বৈঠকে যোগ দিতে গত বুধবার (২০ মে) কলকাতা পৌঁছায় বাংলাদেশের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি পরদিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ফারাক্কা এলাকায় গঙ্গা নদীর পানিপ্রবাহ পরিদর্শন করে। সেখানে যৌথ পর্যবেক্ষণ কেন্দ্রে (জয়েন্ট অবজারভেশন সাইট) গিয়ে তারা নদীর নাব্যতা ও পানিপ্রবাহের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এছাড়া ফারাক্কার ফিডার ক্যানেল ব্যারেজ সংলগ্ন এলাকাতেও দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। ফারাক্কা পরিদর্শন শেষে শুক্রবার তারা আবার কলকাতায় ফিরে বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/বাবি