| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০৯:৫৪:১৩:পূর্বাহ্ন  |  ৪২২৯৫ বার পঠিত
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে।  সেইসঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

সূত্র: দ্য ডন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪