| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১২:০৮:১০:অপরাহ্ন  |  ৪০৪২৬ বার পঠিত
চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। শুক্রবার রাতে দেশটির শানসি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শানসি প্রদেশের চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক সীমা অতিক্রম করার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

শনিবার(২৩ মে) সকাল ৬টা পর্যন্ত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। তবে এখনো বহু শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল শানসি দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য পরিচিত। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে এ ধরনের বহু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪