| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৬:৪০:৩৭:অপরাহ্ন  |  ৪০৪১৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মো. পারভেজ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বিকেলে গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা এলাকার একটি কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার পারভেজ হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে ছিল। বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গড়েয়া চোঙ্গাখাতা এলাকায় পারভেজ হোসেনের বাড়ির সামনে গলির ভেতরে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন।

খবর পেয়ে পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১৬ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে মেপে উদ্ধারকৃত ট্যাবলেটের মোট ওজন পাওয়া যায় ৪ দশমিক ৩২ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৪০০ টাকা।

এজাহারে উল্লেখ করা হয়েছে, জিজ্ঞাসাবাদে পারভেজ দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, ২০১৫ সালেও তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছিল।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪