| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৭:১২:১৮:অপরাহ্ন  |  ৪১০২৯ বার পঠিত
কালাইয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাহফুজার রহমানকে দেড় বছর পর গ্রেপ্তার করেছে কালাই থানার পুলিশ। 

শুক্রবার (২২মে) দিবাগত রাতে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

সাজাপ্রাপ্ত আসামি মাহফুজার রহমান কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে। গ্রেপ্তার হয়ে জেল-হাজত থেকে জামিনে বের হওয়ার পর সে এলাকা ছাড়া হয়ে আত্মগোপনে ছিলেন। রায়ের দিনেও সে আদালতে অনুপস্থিত ছিল। 

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ২৭ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় মাদক চোরাচালান কারবারি মাহফুজার রহমানকে চার বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তার ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। 

অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম মাদক চোরাচালান মামলার আসামি মাহফুজার রহমানের অনুপস্থিতিতে এ রায় দেন। রায়ের পর আদালতের সাজা পরোয়ানা মূলে কালাই থানার পুলিশ গ্রেপ্তাররের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অবশেষে রায় ঘোষণার দেড় বছরের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

আসামির যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শনিবার (২৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। 

উল্লেখ, ২০১৭ সালের ১৮ মার্চ সন্ধ্যয় আসামি মাহফুজার রহমান উপজেলার কাদিপুর এলাকায় মাদক বিক্রি করাকালিন সময় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। সেদিনের ওই ঘটনায় কালাই থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন এবং তাকে জেল-হাজতে প্রেরণ করেন। 

আসামি দীর্ঘ ৮ মাস পর গত ২০১৭ সালের ২ অক্টোবর আদালত থেকে জামিন নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে যান। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত গত ২০২৪ সালের ২৭ নভেম্বর তার অনুপস্থিতিতে এ রায় দেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪