| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের দুই সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ২০:০৮:৫৬:অপরাহ্ন  |  ৩২৮ বার পঠিত
ট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের দুই সহযোগী অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাউজান উপজেলার আধারমানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. শুভ (২২) এবং একই উপজেলার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে মো. সুমন (৩০)।

শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শুভ ও সুমনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে তারা নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

ডিবি কর্মকর্তা আরও জানান, সম্প্রতি চাঁদার দাবিতে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় রাজু নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪