| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিলল আড়াই লাখ টাকার গাঁজা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১১:৪০:৪৩:পূর্বাহ্ন  |  ৩৮৩৯১ বার পঠিত
কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিলল আড়াই লাখ টাকার গাঁজা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার সকালে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা থামিয়ে মাদক কারবারি সুজন মিয়াকে আটক করা হয়। এ সময় অটোরিকশায় বহন করা একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা জব্দ করা হয়। পরে গ্যাস সিলিন্ডারটি তল্লাশি করে এর ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আটক সুজন মিয়া (২৩) কেদার ইউনিয়নের শোভারকুঠি এলাকার শামসুল হকের ছেলে।

অপরদিকে, একই দিনে মাদারগঞ্জ ঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা থেকে আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “প্রতিনিয়ত মাদক কারবারিরা মাদক পরিবহন ও বিক্রিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরও পুলিশ মাদক নির্মূলে মাঠে কাজ করছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪