| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুইজন গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৪:৪৫:০৩:অপরাহ্ন  |  ৩৭৭১০ বার পঠিত
কক্সবাজারে আদালত প্রাঙ্গণে গুলি, স্বেচ্ছাসেবক দলের দুইজন গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মহিউদ্দিন ও রনি। তারা স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে।

ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪