| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীকে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৫:৩৪:৪২:অপরাহ্ন  |  ৩৭৪০৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীকে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান অংশ) আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে ৬০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। দিনব্যাপী সেশনে দৈনন্দিন খাদ্যতালিকায় ফলিত পুষ্টির গুরুত্ব এবং তা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিস, ঠাকুরগাঁও সদরের সহযোগিতায় এই প্রশিক্ষণ পরিচালিত হয়।

প্রশিক্ষণে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদ রানা।

প্রশিক্ষণ সেশনে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, "টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সুস্বাস্থ্য রক্ষায় ফলিত পুষ্টির ভূমিকা অপরিসীম। আমাদের লক্ষ্য হচ্ছে মাঠপর্যায়ের কৃষকদের মাধ্যমে প্রতিটি পরিবারে পুষ্টির বার্তা পৌঁছে দেওয়া, যাতে তারা উৎপাদিত ফসলের সঠিক পুষ্টিমান বজায় রেখে তা গ্রহণ করতে পারেন।"

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪