| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাংশায় মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১০:০৬:৪৮:পূর্বাহ্ন  |  ১০০৪৬৭০ বার পঠিত
এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে পাংশায় মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কথিত অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবাইদুর রহমানের পদত্যাগ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসিমের অপসারণ, ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় পাংশা পৌর বাজার এলাকায় ইসলামী ব্যাংক পাংশা শাখার নিচে মাহমুদ প্লাজার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা উপজেলা শাখার সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, পাংশা পৌর জামায়াতের সেক্রেটারি খোন্দকার আব্দুল হালিম এবং পাংশা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

এসময় বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪