| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ধর্ষণ মামলায় সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১০:০৯:৫১:পূর্বাহ্ন  |  ৯৪০৯৭৮ বার পঠিত
চাঁদপুরে ধর্ষণ মামলায় সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দায়ের করা ধর্ষণ মামলার আসামী চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছানকে  (৩৯) গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।

গ্রেপ্তার আসামী মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। 

ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত। ধষর্ণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামি মেহেদী হাছান মামলার বাদী ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। মামলাটি তদন্ত করে পিবিআই কুমিল্লা। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। তাকে আদালতে সোপর্দ করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪