| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৭:১২:১৩:অপরাহ্ন  |  ৩৬৯৮৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ রবিবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আসামির নাম মো.মেহেদী হাসান (১৬)। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী পেশায় একজন বাদাম বিক্রেতা এবং তাঁর স্ত্রী স্থানীয় একটি চাতাল কলে শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার সকাল ১০টার দিকে তাঁরা দুজনই জীবিকার তাগিদে নিজ নিজ কর্মস্থলে যান। এ সময় তাঁদের আট বছর বয়সী মেয়ে ও চার বছরের ছেলে বাড়িতে একা ছিল।

দুপুরে অভিযুক্ত মেহেদী হাসান গোসল করার অজুহাতে ওই বাসায় আসে। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে সে ঘরে প্রবেশ করে এবং শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। শিশুটি নিজেকে বাঁচানোর চেষ্টা ও বাধা দিলে অভিযুক্ত কিশোর তার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুটির কান্নাকাটি ও চিৎকারে অভিযুক্ত মেহেদী হাসান তাকে ছেড়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিকালে কাজ শেষে শিশুটির মা বাড়ি ফিরলে ভুক্তভোগী শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত ঘটনা মাকে জানায়। পরে মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে বাবা দ্রুত বাড়ি এসে মেয়ের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। এরপর পারিবারিকভাবে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে আজ দুপুরে থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন তিনি।

এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, "অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।"

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪