| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১৮:১৯:৩৯:অপরাহ্ন  |  ৩৬৫৬৫ বার পঠিত
পঞ্চগড়ে ৩ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা সদরে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও সিরিঞ্জসহ ৩ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় সদর থানার ধাক্কামারা এলাকার চৌরঙ্গী মোড় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পঞ্চগড় জেলা কার্যালয়ের একটি রেইডিং টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

অভিযানকালে সাজাপ্রাপ্ত আসামিদের হেফাজত থেকে ৩ অ্যাম্পুল নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন এবং ৩টি ব্যবহৃত সিরিঞ্জ উদ্ধার করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পঞ্চগড় সদর থানার রাজনগর গ্রামের মো. বেনজির হোসেনের ছেলে মো. বাধন (৩০), সিংপাড়া গ্রামের মো. মন্টুর ছেলে মো. মানিক মিয়া (৩০) এবং ভাবরডাঙ্গা গ্রামের মো. আমির উদ্দীনের ছেলে মো. মোসারুল (৫০)।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, সাজাপ্রাপ্তরা সকলেই সংশ্লিষ্ট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

অভিযান শেষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পঞ্চগড় জেলাকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে এর কবল থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে এ ধরনের আইনগত ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪