| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৬ ইং | ১২:২৪:১২:অপরাহ্ন  |  ১০০৩৭০০ বার পঠিত
টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী  নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির।

রোববার (২৪ মে) সকাল পৌনে এগারোটার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের  সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তাকবির মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো: রফিক মিয়ার ছেলে।এদিকে একই এলাকার  আরেক জন সোলায়মানের ছেলে লিমন (১৪) এবং  মো: শওকত আলীর ছেলে সাইমন (১৪) তারা সবাই একই এলাকার বাসিন্দা। 

তারা উভয়ই করটিয়ার এইচ এম ইনিস্টিটিউশনের শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি বাসাইলের বাংড়া কালি মন্দিরের  সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্য  দুজনকে মৃত ঘোষণা করেন। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা করা হবে

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪