| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় শোক জানালেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০৫:০৩:২১:পূর্বাহ্ন  |  ১৮৮ বার পঠিত
পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় শোক জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে এ কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

রোববার সকালে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই বিস্ফোরণ ঘটে।

হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮২ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪