| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৬:০০:১৭:অপরাহ্ন  |  ৩২৫০ বার পঠিত
ঈদের দিন বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে প্রবেশ ফ্রি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদের দিন বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা। শুধুমাত্র বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রে এ নিয়ম চালু থাকবে। সোমবার (২৫ মে) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বান্দরবান জেলা প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ মে বান্দরবান জেলা সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় ও নীল দিগন্তে প্রবেশে কোনো ফি দিতে হবে না।

জেলা প্রশাসন বলছে, ঈদ উপলক্ষে পর্যটকদের আকৃষ্ট করতে এবং ভ্রমণকে আরও আনন্দদায়ক করতে এ বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব গণমাধ্যমকে বলেন, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ২৮ মে জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলো বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন পর্যটকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪