| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৮:২৯:২২:অপরাহ্ন  |  ১১৭০ বার পঠিত
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

রাঙ্গামাটি প্রতিনিধি: সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অন্তর চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য কবিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা এবং রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা।

বক্তারা বলেন, রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা, রাঙ্গামাটির বিলাইছড়িতে জুম্ম ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং বান্দরবানের থানচিতে জুম্ম শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে বলেও উল্লেখ করেন তারা।

তারা অভিযোগ করেন, বিচারহীনতার সংস্কৃতি এবং দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে বলেও দাবি করেন বক্তারা।

সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি সমতল ও পার্বত্য অঞ্চলে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪