| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মাদরাসা শিক্ষকদের সাথে পরীক্ষা নিয়ন্ত্রকের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২০:৫১:২৮:অপরাহ্ন  |  ৮৩৬ বার পঠিত
বগুড়ায় মাদরাসা শিক্ষকদের সাথে পরীক্ষা নিয়ন্ত্রকের মতবিনিময়

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের এক চাইনিজ রেস্টুরেন্টে বগুড়া জেলার মাদরাসা পরীক্ষা কেন্দ্রের সচিব, অধ্যক্ষ, সুপারের সাথে মাদরাসা শিক্ষা বোর্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৫ মে) বিকেলে সরকারী মুস্তাফাবিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক আহমেদ। মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী। 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উলিপুর মাদরদসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী, শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, বুজুর্গধামা মাদরাসার অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, গাবতলী আলিম মাদরাসার অধ্যক্ষ রেজাউল বারী, তরফসরতাজ মাদরাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি মাদরাসা শিক্ষকদের জ্ঞানের পরিধি আরো বিকশিক করে বর্তমান প্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষা সম্প্রসারনের আহবান জানান।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪