| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২১:১২:৫০:অপরাহ্ন  |  ৭১৮ বার পঠিত
গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল গৃহবধূর

রিপোর্টার্স ডেস্ক: কুমিল্লার হোমনায় কোরবানির হাটে নিজের পালিত গরুর শিংয়ের গুঁতোয় আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘাড়মোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আমেনা বেগম (৫৫) উপজেলার ভাসানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে নিজের পালিত একটি গরু ঘাড়মোড়া বাজারে নিয়ে যান আমেনা বেগম ও তার পরিবারের সদস্যরা। বাজারে নেওয়ার পর হঠাৎ গরুটি তেড়ে গিয়ে শিং দিয়ে আমেনা বেগমকে গুঁতো দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত ওই গৃহবধূকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বলেন, বিষয়টি শুনেছি। তবে পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪