| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ২১:১৬:৫৭:অপরাহ্ন  |  ৮৪৬ বার পঠিত
চাঁদপুরে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নে ঝড়ের সময় সিএনজি চালিত অটোরিকশার ওপর গাছ পড়ে মো. হেলাল (৬০) নামে যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে হরিণা ফেরিঘাট-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চান্দ্রা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকার যায়ডুগি গ্রামের মো. ফরিদুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ব্যাক্তি চাঁদপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা করে রায়পুর বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে প্রচন্ড ঝড়ে গাছ অটোরিকশার ওপরে পড়ে। এতে ওই যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, ওই ব্যাক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া হয়। কিছু সময় পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনার বিষয় নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ওই ব্যাক্তির সুরহতাল করা হয়েছে। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কেউ যোগাযোগ করেনি।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪