| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে মৃদু ভূমিকম্প অনুভূত, মাত্রা ৩.৪

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১২:৪৫:০২:অপরাহ্ন  |  ৯৫৯ বার পঠিত
ময়মনসিংহে মৃদু ভূমিকম্প অনুভূত, মাত্রা ৩.৪

রিপোর্টার্স২৪ ডেস্ক: ময়মনসিংহে রিখটার স্কেলে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়। রাজধানী ঢাকা থেকে এর অবস্থান প্রায় ৬১ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পটি মৃদু মাত্রার হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসেন।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় ছোট ছোট কম্পনও সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪