| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৫:১১:৫৫:অপরাহ্ন  |  ৫৭৭ বার পঠিত
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে মহাসড়ক ও সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদযাত্রায় জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকে মাঠে দায়িত্ব পালন শুরু করেছে বিজিবি। এই কার্যক্রম ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের স্বস্তি দিতে বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক ও টোল প্লাজা এলাকায় অবস্থান করছেন। বিশেষ করে যানজটপ্রবণ ও জনসমাগম বেশি হয় এমন এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে।

মোতায়েন করা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাঁচপুর সেতু, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকা।

বিজিবি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহনের চাপ মোকাবিলা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ মোতায়েনের মূল উদ্দেশ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪