| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১০:৪৪:৩৭:পূর্বাহ্ন  |  ৮৮১৬১৪ বার পঠিত
মাদারগঞ্জে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জীবনে জন্য সাঁতার, সাঁতার শিখা হলো না আনাসের। জামালপুেরের মাদারগঞ্জে বাড়ির পাশে ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়ে পানিতেই ডুবে আনাস (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ মে) দুপুর আনুমানিক সোয়া একটার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।  আনাস ওই গ্রামের হাফিজুর রহমানর ছেলে বলে জানা গেছে । সে বাবা-মায়ের একমাত্র সন্তান । 

পরিবারের একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী মধ্যে এসেছে শোকের ছায়া নেমে ।

স্থানীয় ও পরিবারিক সুত্র জানায়,  বাড়ির পাশে ডোবার পানিতে  সাঁতার শিখতে গিয়ে ছিলো আনাস। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় সকলের অজান্তে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়েই এই ঘটনা ঘটেছে । যেকারণে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে ।

স্বজনরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে নিয়ে গেল কর্তব্যরত  চিকিৎসা ডাক্তার নুসরাত জাহান ঐশী আনাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান (অব.)বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃ দেশ। নদীনালা,খালবিল, হাওর ও জলাশয়ের ভরপুর এই দেশ। পানিতে ডুবে কোন মানুষ যেন জীবন না হারায়। সেই জন্য ‘জীবনের জন্য সাঁতার, বর্তমান গণতান্ত্রিক সরকারের এই কর্মসূচি চালু করা উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ । 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, স্বজনদের অজান্তে সাঁতার শিখতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আনাস (১১)নামে এক জনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪