| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৭:৪৮:৫৫:অপরাহ্ন  |  ৬৫১ বার পঠিত
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন।

মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সারা দেশে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৬ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে ৫৩ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত দুই মাসে দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ শিশু, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪৬৭ জনের।

এছাড়া একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৭২ জনে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৬ হাজার ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ২৩৬ জন এবং আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২২৯ জন।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪