| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপির ঈদ সহায়তা বিতরণ

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ১৯:০২:৩৯:অপরাহ্ন  |  ৫৮৬ বার পঠিত
বগুড়ায় জামায়াত নেত্রী সাজেদা সামাদ এমপির ঈদ সহায়তা বিতরণ

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার দুপুরে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চল পরিচালক মিসেস সাজেদা সামাদ এ সহায়তা বিতরণ করেন।

অনুষ্ঠানে বগুড়া মহানগর ও জেলার অসহায়, অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষদের মাঝে মানবিক সহায়তা হিসেবে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে প্রত্যেক উপকারভোগী ১ হাজার টাকা করে পান।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এমপির স্বামী আব্দুস সামাদ, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সাব্বির শাহরিয়ার শুভ, মহিলা বিভাগের অঞ্চল টিম সদস্য হাফিজা স্বপ্না, মহানগর সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নী, সহকারী সেক্রেটারি তাজুন আকতার, লুৎফুন্নাহার লতা, কোহিনুর আকতারসহ অনেকে।

এর আগে সংগঠনের পক্ষ থেকেও সহায়তা বিতরণ করা হয়।

রিপোর্টার্স /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪